, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

কলমাকান্দায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নেত্রকোণা জেলার কলমাকান্দায় বৃক্ষরোপণ ও বনায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে “মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ (IHREP) প্রকল্প, পিসিসি”-এর আওতায় এই কর্মশালা বাস্তবায়িত হয়।

প্রশিক্ষণে গাছ লাগানোর উপকারিতা, পরিবেশ সংরক্ষণ ও বনায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের এলাকায় গাছ রোপণ, পরিচর্যা এবং পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস, প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ এনজিওকর্মী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

কর্মশালার মাধ্যমে কলমাকান্দায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কলমাকান্দায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫