, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

‎বগুড়া সারিয়াকান্দিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে বণিক সমিতি লিমিটেড

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সারিয়াকান্দি উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ইসানুজ্জান আফিফ-এর পড়াশোনার দায়িত্ব নিয়েছে সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেড।

ইসানুজ্জান আফিফের বাবা মোখলেছুর রহমান একজন শারীরিক প্রতিবন্ধী ও নিম্ন আয়ের ব্যক্তি। অর্থনৈতিক সংকটের কারণে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে, বিষয়টি জানতে পেরে সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেন।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) রাত্রি অনুমান ৮ টার দিকে সমিতির অফিস কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মেধাবী শিক্ষার্থীর বাবা মোখলেছুর রহমান বলেন, “আমি আমার সন্তানের পড়াশোনা চালিয়ে নিতে পারছিলাম না। আজ অত্যন্ত আনন্দিত যে, আমার মত একজন হতদরিদ্র প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে সারিয়াকান্দি বণিক সমিতি। আমি কৃতজ্ঞ।”

এই ধরনের উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

‎বগুড়া সারিয়াকান্দিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে বণিক সমিতি লিমিটেড

প্রকাশের সময় : ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫