, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটের নোমান ডাকসু নির্বাচনে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের সাতটিকরী গ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ আল নোমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ইতিহাস গড়ার পথে তিনিই ধুনট উপজেলা থেকে প্রথম ব্যক্তি যিনি ডাকসুর হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে মাত্র ২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৪৬৩ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা মনির পেয়েছেন ৪৬১ ভোট।

নোমানের এই বিজয়ে আনন্দে ভাসছে তার শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ এলাকা। ঢাবির মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন,

“ক্রীড়াপ্রেমী মানুষ হিসেবে নোমান ভাইয়ের বিজয়ে আমি খুবই আনন্দিত। এই জয় শুধু ব্যক্তিগত নয়, ধুনটের জন্য গর্বের বিষয়।”

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ধুনট-এর সাবেক সভাপতি খোকন মাহমুদ বলেন,

“আব্দুল্লাহ আল নোমান ভালো, ভদ্র, মিশুক একজন মানুষ। যেখানে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে, সেখানে নোমানকে ভোট দিয়েছে তার ব্যক্তিত্বের জন্য। এই বিজয় ধুনট উপজেলার সকল মানুষের জন্য গর্বের।”

নোমান নিজেও জানান, ‎“নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম – ক্রীড়াঙ্গনের বিকাশ, সংস্কার ও উন্নয়নে পাশে থাকবো। পাশাপাশি হলে সিট বাণিজ্য, গেস্টরুমের নামে ভয়ভীতি প্রদর্শন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনিয়ম – এসব দখলদার রাজনীতির অবসান ঘটিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনতে কাজ করবো। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

‎উল্লেখ্য, ১৯৯০ সালের পর ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন হলেও তখন ধুনট উপজেলা থেকে কেউ অংশ নেয়নি। ২০২৫ সালের এই নির্বাচনে আব্দুল্লাহ আল নোমান অংশগ্রহণ করে বিজয়ী হয়ে ধুনট উপজেলার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

ধুনটবাসী আশাবাদী, নোমান তার অঙ্গীকার বাস্তবায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন ও ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের পথপ্রদর্শক হবেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটের নোমান ডাকসু নির্বাচনে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত

প্রকাশের সময় : ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫