, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক আটক

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে নাজমুল সরকার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলী সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের মৃত মোমতাজুল রহমানের ছেলে নাজমুল সরকারের (৪০) সঙ্গে ভুক্তভোগী নারীর দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ঘটনার দিন, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে প্রেমিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে নাজমুল সরকার ওই নারীর নিজ ঘরে প্রবেশ করেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়।

রোববার দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে নাজমুল সরকারের বিরুদ্ধে ধুনট থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামি নাজমুল সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক আটক

প্রকাশের সময় : ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫