, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৬ বছরের শিশু শিক্ষার্থীর

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে এবং আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক – প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে নদীর ধারে জঙ্গলের কাছে খেলছিল ছোট্ট মরিয়ম। এসময় অসাবধানতাবশত ভিমরুলের একটি ঝাঁক তার ওপর আক্রমণ করে। ভিমরুলের হুলে মরিয়মের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে তার মৃত্যু হয়।

এই ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৬ বছরের শিশু শিক্ষার্থীর

প্রকাশের সময় : ০১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫