, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ার মহাস্থানগড়ে ৪০ বোতল দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল দেশীয় মদকসহহ রুবেল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটক রুবেল পেশায় সুইপার এবং দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাস্থান হাতিবান্ধা-পীরগাছা সড়ক সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার মাদক ব্যবসার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সন্ধ্যার পর থেকেই একাধিক মাদকসেবী ও বৈরাগ্য ব্যক্তি নিয়মিত যাতায়াত করতেন। ফলে এলাকাটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছিল। অবশেষে শিবগঞ্জ থানা পুলিশের কড়া নজরদারির ফলে রুবেলকে হাতেনাতে মদসহ আটক করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শহীন জানান, “আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ার মহাস্থানগড়ে ৪০ বোতল দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

প্রকাশের সময় : ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫