, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের তিন ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায় ও পেশাগত মর্যাদাহানির প্রতিবাদে তিন ঘণ্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট গেট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের বনানী লিচুতলা মোড়ে গিয়ে মহাসড়ক অবরোধের মাধ্যমে উত্তপ্ত রূপ ধারণ করে। দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই অবরোধের ফলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

‎শিক্ষার্থীরা জানান, ডিগ্রিধারী কিছু প্রকৌশলী একটি পক্ষপাতদুষ্ট ও অশোভন কমিটি গঠন করেছেন, যা তারা প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করার হুমকিরও তীব্র প্রতিবাদ জানান তারা।

‎বিক্ষোভে অংশ নেওয়া মেকানিক্যাল বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মারুফ প্রধান বলেন,

‎“বুয়েটের কিছু প্রকৌশলী আমাদের গুলি করার হুমকি দিয়েছে। পাশাপাশি আমাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য একটি অযৌক্তিক কমিটি গঠন করা হয়েছে। যতদিন এই কমিটি বাতিল না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”

‎শিক্ষার্থীরা আরও জানান, তাদের পেশাগত দাবি ও অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। তারা অবিলম্বে এই সমস্যা সমাধানের আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

‎বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালনের ঘোষণা দেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের তিন ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫