, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলমের সাথে ধুনট উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ইউএনও’র কার্যালয়ে এবং বিকেলে ওসির কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে এই সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম তিনু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল ইসলাম এবং প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান।

মতবিনিময়কালে (ওসি) সাইদুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আমি আশা করি আপনারা সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন। কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই জানান, আমি পাশে থাকবো।”

অপরদিকে, ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সৎ সাংবাদিকতা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও ও ওসিকে ধন্যবাদ জানিয়ে ধুনট উপজেলায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশের সময় : ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫