নাসির উদ্দীন,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামকে এ সংবর্ধনা দেওয়া হয়।প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম,সহ সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, নির্বাহী সদস্য মহসিন খান,সিরাজুল ইসলাম রনি ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা খাইরুল আমিন ছগিরসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।