, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

মুজিবুর রহমান কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে শিশুদের আনন্দ, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’।

শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে চৌড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি রানির সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম রহমান। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও সামাজিকতা বৃদ্ধি পায়, যা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটির আয়োজন করে অ্যাডভোকেসি ফর প্রি আরলি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এবং বাস্তবায়নে ছিল ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এ আয়োজনে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খেলার মধ্য দিয়ে শেখার পরিবেশ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকরা জানান, এমন কার্যক্রম শিশুদের পড়াশোনার পাশাপাশি আনন্দময় শৈশব নিশ্চিত করতে সহায়ক হবে।
ক্যাপশণ: ব্রাক প্রধান নির্বাহী মজিবুর রহমান বক্তব্য প্রদান করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

কালীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে ‘খেলার জগৎ আনন্দ আয়োজন–২০২৫’ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫