, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি,চক্রের ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

  • প্রকাশের সময় : ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৭ পড়া হয়েছে

মোঃসুলতান মাহমুদ, স্টাফ রিপোর্ট : গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে । পৃথক দুটি ঘটনায় এলাকাবাসীর হাতে প্রতারক চক্রের পাঁচজন আটক হয়েছেন এবং আরও একটি ঘটনায় চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার(১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় তাওসিফ ফার্মেসীতে মানবাধিকার কর্মী পরিচয়ে অভিযান চালাতে গেলে দোকান মালিকের সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় আটকরা পরিচয়পত্র ও সুনির্দিষ্ট ঠিকানা দেখাতে ব্যর্থ হন।
এদিকে গত (১০ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকার রৌদ্র মেডিসিন সেন্টারে ইয়াসমিন বেগমের নেতৃত্বে ১০/১২ জন ব্যক্তি মানবাধিকার কর্মী পরিচয়ে ঢুকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল কার্ড ও ওষুধপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেন ফার্মেসি মালিক রাজিব আহমেদ।উভয় ঘটনায় ভুক্তভোগীরা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই জোনায়েদ হোসাইন জানিয়েছে,জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি দেখে তাদেরকে থানায় আনা হয়েছে।এসময় তাদের কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি ঢাকা মেট্রো-চ ১৯-৫৬৯২ থানায় আনা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছির আহমেদ বলেন, এই ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

শ্রীপুরে মানবাধিকার কর্মীর পরিচয়ে ফার্মেসিতে অভিযান ও চাঁদাবাজি,চক্রের ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

প্রকাশের সময় : ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫