নজরুল ইসলাম আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগর এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম সুমি আক্তার (৩৫)। এ ঘটনায় তার স্বামী খুরশেদ আলম পলাতক রয়েছেন।নিহত সুমি আক্তার খুরশেদ আলমের স্ত্রী। খুরশেদ আলমের বাড়ি টানমান্দাইল ইউনিয়নের মনিয়ন গ্রামে বলে জানা গেছে। দম্পতি শান্তিনগরের সোহাগ চৌধুরীর বাড়ির চারতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে আনুমানিক ১০টার দিকে খুরশেদ আলম ঘরের দরজায় তালা দিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে সুমি আক্তারের কোনো খোঁজ না পেয়ে তার মা, ভাই ও আত্মীয়স্বজনদের সন্দেহ হয়।একপর্যায়ে তারা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের মেঝেতে সুমি আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্বামী কর্তৃক হত্যাকাণ্ড বলে ধারণা করছে।