, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

গাজীপুর বাসনে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাভার্ড ভ্যানের নিচে ধাক্কা মেরে হত্যা, হত্যাকারী গ্রেফতার।

  • প্রকাশের সময় : ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট : জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনায় বাশির নামে এক আসামীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা। গত শনিবার (১৩ ডিসেম্বর) বাসন থানার লাঠিভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।গ্রেফতারকৃত বাশির (৪৫) গাজীপুর মহানগরীর বাসন থানার বাসন হক মার্কেট এলাকার মৃত ইমু মিয়ার পুত্র। বসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাসন হক মার্কেট এলাকার শরিফুল ইসলাম নামক এক ব্যক্তিকে একা পেয়ে বাশির এলোপাথাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে তাকে কাভার্ড ভ্যানের নিচে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শরিফুলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে শরিফুলকে বাড়িতে নিয়ে আসা হয়। ওসি আরও জানান, ৯ ফেব্রুয়ারি শরিফুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

গাজীপুর বাসনে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাভার্ড ভ্যানের নিচে ধাক্কা মেরে হত্যা, হত্যাকারী গ্রেফতার।

প্রকাশের সময় : ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫