, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৪ পড়া হয়েছে

‎এস এ খান শিল্টু মেহেরপুর প্রাতিনিধি : মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাংনী উপজেলা শহরের বড় বাজারের কসমেটিক্স পন্য, মিষ্টান্ন ভান্ডার ও ওষুধের ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।

‎তিনি জানান, কসমেটিক্স পন্যে উৎপাদনকারী কোম্পানির নাম না থাকায় মেসার্স আকমল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় এক লাখ টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন জাতীয় পণ্য উৎপাদনের অপরাধে আমিন মিষ্টান্ন ভান্ডারকে একই আইনের ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এস এস ফার্মেসিকে ২৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মালামালগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।

‎অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ইউনিটের একটি টিম এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

মেহেরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫