, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

‎মেহেরপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  • প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

‎এস এ খাঁন শিল্টু মেহেরপুর : মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

‎১১টি পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর ভোট গ্রহণের কথা থাকলেও ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

‎নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি পদের জন্য একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় নির্বাচন কমিশন বিধি অনুযায়ী সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পথ সুগম হলো।

‎চূড়ান্ত ফলাফল অনুযায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তোজাম্মেল আয়ম (যুগান্তর)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসের চৌধুরী (নিউজ টাইমস)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুর চান্দু (মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনার সম্পাদক ও ডি নিউজ, জেলা প্রতিনিধি)। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ সিদ্দিকী শাহীন (দিনেক খবর, জবাবদিহি) এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দিলরুবা খাতুন (বাসস/প্রতিদিনের সংবাদ)।

‎নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল হক কালু এবং সদস্য ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে আইনগত প্রক্রিয়ায় ফলাফল ঘোষণা করা হয়েছে।

‎সংশ্লিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি মেহেরপুরে সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

‎মেহেরপুর জেলা প্রেসক্লাব নির্বাচনে সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫