, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে নাশকতা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৭ পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময়ে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাড়িদহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়িদহ ইউনিয়নের বোংগা গ্রামের মৃত রমজান আলির ছেলে ইউনিয়ন কৃষক লীগের সদস্য হারুনুর রশিদ (৩৯), একই গ্রামের মৃত শরাফত উল্লাহর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমিনুর রহমান (৪৫), মৃত আব্বাস আলী প্রামানিকের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান (৪৫) এবং দড়িগ্রাম গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হাসান রানা (৩৬)।

‎শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়ার শেরপুরে নাশকতা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫