, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গৌরবময় একটি দিন: সেলিম রেজা

  • প্রকাশের সময় : ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ২৮৭ পড়া হয়েছে

কাজিপুর প্রতিনিধিঃ

১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গৌরবময় দিন ও মহিমান্বিত বিজয় দিবস। বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ১৯৭১সালে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব নির্ভীক অকুতোভয় বীর শহীদদের বীরত্ব গাঁথা, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি। আমি স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ সেলিম রেজা এ বিজয়ী বার্তা দেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী।সেলিম রেজা বলেন, পরাধীনতার হাত থেকে দেশের মানুষের বিজয় অর্জনে এদেশের মুক্তিযোদ্ধারা, মা-বোন ও সর্বস্তরের মানুষের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- আমি মহান বিজয় দিবস’ উপলক্ষে সিরাজগঞ্জ-১ আসনের সর্বসাধারণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই-সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক তাদের জীবন। দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে আনে। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস। আজকের এ মহান দিনে আমি সেসব বীর সেনাদের বিনম্র শ্রদ্ধা জানাই।১৯৭১- সালের ১৬ ডিসেম্বর আমাদের প্রিয় মাতৃভূমি শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীদের নীলনকশা আজ ও বিদ্যমান। আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনাশ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ঐ অপশক্তির এদেশীয় দোসররা নানাবিধ চক্রান্তের জাল ভেদ করে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্তকরণ। #

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গৌরবময় একটি দিন: সেলিম রেজা

প্রকাশের সময় : ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫