, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বগুড়া শাজাহানপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৭১ পড়া হয়েছে

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ জুলাইয়ের আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় শাজাহানপুর উপজেলা সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বগুড়া–ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎সমাবেশে শাজাহানপুর শহর ছাত্রশিবিরের সভাপতি আবু সাইমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ জেলা এবং শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মোকলেছুর রহমান মুকুল। এছাড়া বক্তব্য দেন বগুড়া জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের আহমেদ, জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী এবং শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম।

‎এসময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলী, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহমেদ, সাবেক ছাত্রনেতা প্রভাষক দেলাওয়ার হোসেন দুদুসহ স্থানীয় নেতাকর্মীরা।

‎সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দেশের অভ্যন্তরে কোনো আগ্রাসী তৎপরতা কিংবা বিদেশি হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না।

‎বক্তারা খুনাখুনির রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এ দেশ থেকে সকল দালাল ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শহীদ শরীফ ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাঁর আদর্শ ও সংগ্রামকে ধারণ করেই ন্যায়বিচার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বগুড়া শাজাহানপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫