, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

জয়পুরহাটের কালাইয়ে তিন দিনব্যাপী স্কাউটস ব্যাজ কোর্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১২৪ পড়া হয়েছে

মুহাম্মদ হাদিসুর রহমান ক্ষেতলাল জয়পুরহাট  প্রতিনিধি:জয়পুরহাটে বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলার আয়োজনে তিন দিনব্যাপী স্কাউটস ব্যাজ কোর্স–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৭ থেকে ১৯ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কালাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কোর্সে উপজেলার ২৭টি প্রতিষ্ঠানের মোট ৫৪ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

১৯ ডিসেম্বর রাত ৯টায় তাঁবু জলসার মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। কোর্সে লিডার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলার উপজেলা স্কাউট লিডার ফজলুর রহমান।

বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলা সম্পাদক জনাব মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলা সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. মনোয়ারুল হাসান, বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলা সহ-সভাপতি ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলার কমিশনার মো. আব্দুল মনয়েম। তাঁবু জলসার সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস কালাই উপজেলা সহকারী কমিশনার মুহাম্মদ আলী জিন্নাহ।

তিনদিনব্যাপী অনুষ্ঠিত এই কোর্সের স্কাউটরা— শৃঙ্খলা ও দলগত কাজের অনুশীলন, নেতৃত্ব উন্নয়ন, প্রাথমিক প্রতিবিধান, ক্যাম্পিং ও তাঁবু স্থাপন, দড়ি বাঁধার কৌশল, সমাজ উন্নয়ন, ক্রমোন্নতিশীল ব্যাজ পদ্ধতি, সামাজিক সেবা কার্যক্রম, স্কাউট আইন ও আদর্শ চর্চাসহ বিভিন্ন ব্যবহারিক জ্ঞান সম্পর্কে হাতে কলমে শিক্ষা লাভ করে।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং কার্যক্রম নতুন প্রজন্মের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখে। এমন প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীরা শৃঙ্খলাবান, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়।

শেষে সফলভাবে কোর্স সম্পন্ন করায় অংশগ্রহণকারী স্কাউটদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

জয়পুরহাটের কালাইয়ে তিন দিনব্যাপী স্কাউটস ব্যাজ কোর্স অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫