, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

ধুনটে পুলিশের অভিযানে আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৬ পড়া হয়েছে

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, মো. গোলাম মোস্তফা (৫৭) ও মো. সোহেল রানা (৪০)। মো. গোলাম মোস্তফা ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মধুপুর গ্রামের মৃত রহতুল্লাহ শেখের ছেলে। অপরদিকে মো. সোহেল রানা মথুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। তিনি অলোয়া গ্রামের নওশের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

‎উল্লেখ্য, একই ঘটনায় ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের নূর জ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির এফআইআর নং ৭ এবং জিআর নং ২২৭। এতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

‎পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গোলাম মোস্তফা ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

ধুনটে পুলিশের অভিযানে আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫