, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

লালমনিরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১টায় লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন সম্পন্ন এবং ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল করিম সাদেকী, ইলিয়াস আহমেদ, আবু সাদেক মো. জুননুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের প্রধান নির্বাচন কমিশনার শাহরিয়ার তানভীর আহমেদ।

ইউনিটের ভাইস চেয়ারম্যান পদসহ একাধিক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লায়লা হাবিব। সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ. কে. এম. মমিনুল হক, মো. আফজাল হোসেন, মো. মজমুল হোসেন প্রামানিক, মো. আবুল বাশার ও মো. আজিজুল ইসলাম ইউলাদ।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৫ থেকে ২০২৭ মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের মানবিক কার্যক্রমসহ সার্বিক দায়িত্ব পালন করবে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

লালমনিরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা

প্রকাশের সময় : ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫