, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭টি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি বাতিল এবং দুটি মনোনয়ন অপেক্ষমাণ রেখেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
শুনানি শেষে লালমনিরহাট-৩ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী ফিরোজ কবির এবং লালমনিরহাট-১ আসনে লেবার পার্টির প্রার্থী শুভ আহমেদের মনোনয়ন সামান্য ত্রুটির কারণে অপেক্ষমাণ রাখা হয়।
লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের মনোনয়ন এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল করা হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ডা. আবু সামা ও খেলাফত মজলিশের প্রার্থী আবুল কাসেমের মনোনয়নও বাতিল করা হয়েছে। পাশাপাশি লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙ্গা, লালমনিরহাট-২ আসনে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামাল এবং লালমনিরহাট-৩ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করা হলে অপেক্ষমাণ মনোনয়নগুলো বৈধ ঘোষণা করা হবে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশের সময় : ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬