, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

  • প্রকাশের সময় : ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ২৬২ পড়া হয়েছে

আলফাজ মামুন নুরী কক্সবাজার জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় অবৈধ অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নারী খোরশিদা বেগম (৩৫), তিনি ওই এলাকার নুরুল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খোরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় একটি তালাবদ্ধ কক্ষ খুলে তল্লাশি চালানো হলে সেখানে রাখা কাপড়ের ভাঁজ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকেই খোরশিদা বেগমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার নারীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

প্রকাশের সময় : ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬