, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারী-১ আসনে গণভোটের প্রার্থী রাশেদ নাউতারায় গ্রাম আদালতে নারী নির্যাতন মামলার রায় ডিমলায় শিক্ষার্থীর জুতার লাল স্টেপ কাণ্ড: তদন্ত কমিটি গঠন বগুড়ায় হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে দুই দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ডিমলায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হ্যাভেন ৮৭-এর কম্বল বিতরণ কর্মসূচি লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ লালমনিরহাটের হাতীবান্ধায় আ’লীগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠকের অভিযোগ

ডিমলায় শিক্ষার্থীর জুতার লাল স্টেপ কাণ্ড: তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫০৩ পড়া হয়েছে

মোঃ নয়ন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর ডিমলা উপজেলার একটি সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের জুতায় লাল স্টেপ থাকায় কান ধরে উঠবসসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাটি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি প্রশাসন গুরুত্বের সাথে দেখে। এর পরিপ্রেক্ষিতে ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
গঠিত তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. আফরোজা বেগম ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)। কমিটির অপর দুই সদস্য সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা। কমিটিকে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীকে জুতায় লাল স্টেপ থাকার অভিযোগে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালাগাল, কান ধরে উঠবস করানো এবং সূর্যের দিকে তাকিয়ে রাখার অভিযোগ ওঠে। ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভীত ও অপমানিত হয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। পরে অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়।

ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরানুজ্জামান বলেন,“বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয়

নীলফামারী-১ আসনে গণভোটের প্রার্থী রাশেদ

ডিমলায় শিক্ষার্থীর জুতার লাল স্টেপ কাণ্ড: তদন্ত কমিটি গঠন

প্রকাশের সময় : ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬