
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ধুনটজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে।
উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সমর্থকরা। তারা বলেন, ধুনটের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে এমপি সিরাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ ধুনটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। ধুনটের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।












