
মোঃ আনোয়ার হোসেন, ধুনট (বগুড়া)প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি বড় ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছেন।
বৃহস্পতিবার রাতে প্রাপ্ত সকল কেন্দ্রের সমন্বিত ফলাফল শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন।গোলাম মোহাম্মদ সিরাজ তার নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয়ী হয়েছেন।
বিএনপি মনোনীত পার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে মোট ভোট ২৪৭৮১৬ পেয়ে বিজয়ী হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান মোট ভোট ১৪২৩২২ পেয়েছে।

















