, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী ধুনটে গরীব দুস্থদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে অভিনন্দন জানালেন ধুনটের নেতা-কর্মীরা বগুড়া-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে গোলাম মোহাম্মদ সিরাজ। সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের সেলিম রেজা জয়ী ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ধুনটে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপির নির্বাচনী মিছিল কাজিপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ধুনটে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধুনট থানা পুলিশের মহড়া

ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ২৩৪ পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৫ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ-সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজকে মন্ত্রী হিসাবে দেখতে চান ধুনট-শেরপুরবাসী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ১ লাখ পাঁচ হাজার চারশত চুরানব্বই ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

এ ফলাফলে ধুনট-শেরপুর উপজেলায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে ধুনট-শেরপুর উপজেলায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান অগ্রগতির জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই তারা মনে করছেন আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ মন্ত্রী হলে এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।

গোপাল নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সামছুল হক সরকার বলেন ক্লিন ইমেজের একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তি যদি মন্ত্রিসভায় স্থান পান, তাহলে সরকার ও জনগণের মাঝে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে ইতিবাচক পরিবর্তন আসবে।

ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দি হারুন মন্ডল বলেন এতো বড় ব্যবধানে জয়লাভ করা মানে জনগণের প্রত্যাশাও অনেক বড়। ধুনট ও শেরপুর সামাজিক প্রেক্ষাপটে উন্নয়নের জন্য আলাদা নজর দেওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ধুনট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু বলেন আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ একজন পরীক্ষিত নেতা। তিনি ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তিনি এলাকায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন।

এছাড়া কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।তিনি মন্ত্রী হলে ধুনট শেরপুরবাসীর বেকারত্ব লাঘব হয়ে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জনপ্রিয়

ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী

ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে