
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
রমজানকে সামনে রেখে ধুনটে ভোজ্যতেল ও ইফতার সামগ্রীর বাজারে অভিযান চালিয়েছে
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট বাজার এলাকায় এ অভিযান চালালোনা করেন উপজেলা প্রসাশন।
অভিযানে বাজার তদারকিকালে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, রমজান মাসে নিত্যপণ্যের বাজার যেন সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকে—সে লক্ষ্যেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















