, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাহে রমজান উপলক্ষে কাজিপুর টিসিবি বিতরণ শুরু রমজানকে সামনে রেখে বাজারে অভিযান,ধুনটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী ধুনটে গরীব দুস্থদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে অভিনন্দন জানালেন ধুনটের নেতা-কর্মীরা বগুড়া-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে গোলাম মোহাম্মদ সিরাজ। সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের সেলিম রেজা জয়ী ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ধুনটে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপির নির্বাচনী মিছিল কাজিপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে কাজিপুর টিসিবি বিতরণ শুরু

  • প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
  • ৭১ পড়া হয়েছে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের কাজিপুরে পবিত্র মাহে  রমজান উপলক্ষ্যে  নিম্ন আয়ের প্রান্তিক জনগণের জন্য পূর্ব নির্ধারিত স্থানে সপ্তাহে ১দিন ট্রাক সেল শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে ট্রাক সেল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি জানান, উপজেলা সদরে ২০০ এবং সদর ইউনিয়নের মেঘাই বাজার এলাকায় আরো ২০০ মোট ৪০০ টি নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের প্যাকেজ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

প্রতিটি প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৫৯০ টাকা। এবং প্যাকেজে থাকছে; ১) ২কেজি মুসুরির ডাল, ২) ১কেজি খেজুর, ৩) ২ লিটার সয়াবিন তেল, ৪) ১কেজি চিনি ও ৫) ১কেজি বুট বা ছোলা। উল্লেখ্য, টিসিবির এই কার্যক্রম পুরো রমজান মাসে সপ্তাহে একবার উপজেলার বিভিন্ন নির্ধারিত স্থানে চলবে।

জনপ্রিয়

মাহে রমজান উপলক্ষে কাজিপুর টিসিবি বিতরণ শুরু

মাহে রমজান উপলক্ষে কাজিপুর টিসিবি বিতরণ শুরু

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে