, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে কাজিপুর টিসিবি বিতরণ শুরু রমজানকে সামনে রেখে বাজারে অভিযান,ধুনটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী ধুনটে গরীব দুস্থদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে অভিনন্দন জানালেন ধুনটের নেতা-কর্মীরা বগুড়া-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে গোলাম মোহাম্মদ সিরাজ। সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের সেলিম রেজা জয়ী ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ধুনটে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপির নির্বাচনী মিছিল

ধুনটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ৭০ পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় আসন্ন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি)  বিকাল ৩ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের ইছামতি কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন।

সভায়  ভাষা শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।
সিয়াম সাধনার মাস তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দিবসটি পালনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম,  উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনপ্রিয়

ধুনটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ধুনটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে