, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে ন্যায্য মূল্যের দোকান চালু ধুনটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে কাজিপুর টিসিবি বিতরণ শুরু রমজানকে সামনে রেখে বাজারে অভিযান,ধুনটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী ধুনটে গরীব দুস্থদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে অভিনন্দন জানালেন ধুনটের নেতা-কর্মীরা বগুড়া-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে গোলাম মোহাম্মদ সিরাজ। সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের সেলিম রেজা জয়ী ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

কাজিপুরে ন্যায্য মূল্যের দোকান চালু

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ৭ পড়া হয়েছে
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে চলতি বাজার মূল্যের নিচে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে ন্যায্যমূল্যের দোকানের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মার্কেটে ন্যায্যমূল্য দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি জানান, উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ক্রয় এবং স্থানীয় দোকানীদের সহযোগিতায় এ কার্যক্রম রমজান মাস জুড়ে চলবে। নির্ধারিত দামে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য যে কেউ কিনতে পারেন, ভবিষ্যতে পণ্য সম্ভার আরো বাড়ানো এবং উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে।
এ দিন ন্যায্যমূল্যর দোকানে ডিম ৩২ টাকা হালি, ছোলা ৮৫ টাকা কেজি, দুধ ৭০ টাকা লিটার এবং আলু ২৩ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। উদ্বোধনকালে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

কাজিপুরে ন্যায্য মূল্যের দোকান চালু

কাজিপুরে ন্যায্য মূল্যের দোকান চালু

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে