, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় কাজিপুরে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কাজিপুরে ন্যায্য মূল্যের দোকান চালু ধুনটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে কাজিপুর টিসিবি বিতরণ শুরু রমজানকে সামনে রেখে বাজারে অভিযান,ধুনটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী ধুনটে গরীব দুস্থদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে অভিনন্দন জানালেন ধুনটের নেতা-কর্মীরা

কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে
  • ৫২ পড়া হয়েছে
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রিপন কুমার সাহা, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, আব্দুল মতিন, আব্দুল মান্নান, আমিনুল ইসলাম।
এসময় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের দেশপ্রেম, সংস্কৃতি ও ভাষার প্রতি ভালোবাসা বাড়াতে নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয়

কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে