, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে সরকারি প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন ব্যবসা কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় কাজিপুরে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কাজিপুরে ন্যায্য মূল্যের দোকান চালু ধুনটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মাহে রমজান উপলক্ষে কাজিপুর টিসিবি বিতরণ শুরু রমজানকে সামনে রেখে বাজারে অভিযান,ধুনটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ষষ্ঠ বার নির্বাচিত এমপি জিএম সিরাজকে মন্ত্রী চান ধুনট-শেরপুরবাসী ধুনটে গরীব দুস্থদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ

কাজিপুরে সরকারি প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন ব্যবসা

  • প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে
  • ১১ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। ঐ শিক্ষক ২০১১ সাল হতে নিজে প্রতিষ্ঠাতা পরিচালক সেজে কিন্ডারগার্টেন গড়ে তুলে শিক্ষা ব্যবসা করে আসছেন। অবগত নন বলে দায় এড়িয়ে যান সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার। বিধি মোতাবেক আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা অফিসার। জানা যায়, উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের গোয়ালবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক নিজ উদ্যোগে পার্শ্ববর্তী তেকানি ইউনিয়নের কোনাবাড়ি গ্ৰামে ২০১১ সালে “স্কলার’স মডেল স্কুল এন্ড কলেজ” নামের একটি বেসরকারি কিন্ডারগার্টেন গড়ে তোলেন। যেখানে ৩য় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। এবং ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীরা অধিকাংশ নিম্ন আয়ের পরিবারের সদস্য হলেও উচ্চমূল্যে তাদের শিক্ষা গ্ৰহণ করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ও শিক্ষার্থী এ সকল তথ্য নিশ্চিত করে।সরেজমিনে, কিন্ডারগার্টেনে ভরপুর শিক্ষার্থী থাকলেও প্রধান শিক্ষক আবু বকরের কর্মস্থল গোয়াল বাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। এ সকল বিষয়ে বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক আবু বকর মোবাইল ফোনে বলেন, তিনি শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলায় ব্যাস্ত রয়েছেন, এবং স্কলার’স মডেল স্কুল এন্ড কলেজ তাদের পারিবারিক প্রতিষ্ঠান, তিনি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে রয়েছেন। কাজিপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সাইদের ক্লাসটারে সরকারি কর্মচারী বিধিমালা বহির্ভূত ঘটনা ঘটলেও তিনি অবগত নন বলে দায় এড়িয়ে যান, জানা যায় তিনি দীর্ঘদিন ধরে এই ক্লাস্টারে কর্মরত আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কিন্ডারগার্টেনের একাধিক শিক্ষক জানান সরকারি দপ্তরের কর্মকর্তারা পরিদর্শনে আসলে তাদের খুশি করতে হয়। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, সরকারি চাকরির পাশাপাশি লাভজনক পেশার সুযোগ নেই, খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয়

কাজিপুরে সরকারি প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন ব্যবসা

কাজিপুরে সরকারি প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন ব্যবসা

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে