, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড বগুড়া নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা কাজিপুরে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বগুড়া গাবতলীতে দুঃস্থদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করেন — সাবেক এমপি লালু বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা ধুনটে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দীর্ঘ ১৯ মাস পর শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন বগুড়া শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ কাজিপুরে সরকারি প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন ব্যবসা কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে
  • ৮২ পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উজ্জ্বল কুমার রায়।লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়ার বাসিন্দা তিনি। একই এলাকার তার কাকাতো ভাই রমেন রায় (পিতা: মৃত রমেশ চন্দ্র রায়) ও রমেন রায়ের ছেলে নয়ন রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলাটি তুলে নিতে প্রতিপক্ষ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি।উজ্জ্বল কুমার রায় বলেন, সম্প্রতি প্রতিপক্ষের খড়ের পালায় আগুন লাগার ঘটনায় প্রকৃত দোষী শনাক্ত না করেই পরিকল্পিতভাবে তাদের পরিবারকে দায়ী করার চেষ্টা করা হয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের পরিবার নিরাপত্তাহীনতায় পড়ে।তিনি আরও অভিযোগ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কলেজপড়ুয়া ছেলে শুভ রায়ের বিরুদ্ধে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে অভিযোগ করা হয়, শুভ রায় প্রতিপক্ষের মেয়েকে উত্যক্ত ও সম্মানহানির চেষ্টা করেছেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, “এটি আমাদের সামাজিকভাবে হেয় ও মানহানি করার অপচেষ্টা।”সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত পলাতক আসামি রিপন রায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুভ রায়কে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন উজ্জ্বল কুমার রায়।এ বিষয়ে বক্তব্য জানতে নয়ন রায়ের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে প্রিয়াঙ্কা রায় পূজা বলেন, তাদের বিরুদ্ধেও নানা অপপ্রচার চালানো হচ্ছে এবং এ সংক্রান্ত সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে। এ ঘটনায় তারা শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।শুভ রায়কে প্রাণনাশের হুমকির অভিযোগ প্রসঙ্গে রিপন রায় বলেন, “শুভ রায় আমার কাছে ঘটনা স্বীকার করেছে। তবে আমি তাকে প্রাণনাশের কোনো হুমকি দেইনি।”এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

বগুড়া শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ১৪ ঘন্টা আগে