
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি:
দুর্নীতি মুক্ত ধুনট গড়তে চাই ষষ্ঠ বারের মত নির্বাচিত এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি)বিকেলে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধুনট পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন ষষ্ঠ বারের মত নির্বাচিত এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডলের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন,
জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য জনাব আসিফ সিরাজ রব্বানী (সানভি), জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোহাম্মাদ প্যারিস, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল,যুব দল নেতা মাহমুদুল হাসান সুমন।
ধুনট পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মিলন মিয়াসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















