
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজাকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও চালিতাডাঙ্গা বি বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে গণসংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজাকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা স্মারক তুলে দেন কাজিপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা বলেন, “কাজিপুরের জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ দায়বদ্ধতা থেকে তিনি সবসময় এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাবেন। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং বেকার সমস্যা দূরীকরণে তিনি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, আমি বিভিন্ন এলাকায় যা যা প্রতিশ্রুতি দিয়েছি, সবই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন রেজা বিপ্লব।

গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ওহেদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পদক শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, আলহাজ্ব মিজানুর রহমান বাবলু , সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ইমরান হোসেন মঞ্জু, যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জয়নাল আবেদীন , সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সনাতন ধর্মের প্রতিনিধি, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নবাগত সাংসদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফলজ গাছের চারা তুলে দেন।
পরে মরহুম আফজাল হোসেন সরকারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং ইফতারের আয়োজন করা হয়।






















