
নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় আওয়ামী লীগের ভাঙা ও পরিত্যক্ত অফিস থেকে এক চটপটি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোঃ হাসান (২৯)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের আব্দুল।মালেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সে ৩ মাস আগে বগুড়ায় কাজে এসেছিল। সে চটপটির দোকানে কাজ করতো। অসুস্থ থাকায় তাকে আগেরদিন পরিবার থেকে দেখতেও গিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা, শনিবার বিকেলে পরিত্যক্ত ভবনের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছিল নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং খাবার গ্রহণের সময় খাবার শ্বাসনালীতে আটকে বা নাকে প্রবেশ করায় তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর কোনো আলামত না পাওয়ায় রাতেই তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।











