
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র মোঃ মাহবুবুর রহমান (৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা প্রশাসন, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাজিপুর থানা পুলিশের সহায়তায় যৌথভাবে অভিযান পরিচালনা করে তার বাড়ির পেছনে থেকে গাছটি উদ্ধার করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যা করে বড় করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) জনাব আবু সাইদ ও তার টিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইন্সপেক্টর মোঃ নিজাম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।











