, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা সাংবাদিকদের সম্মানে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আর নেই ধুনটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কাজিপুরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি মনিটরিং, ব্যবসায়ীদের সতর্ক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, চালক নিহত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ

বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আর নেই

  • প্রকাশের সময় : ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২২ পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিক্রীদোরতা গ্ৰামের মৃত তফিল উদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আর নেই। গত ৭ মার্চ শনিবার রাতে সিরাজগঞ্জের নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ৮ মার্চ মরহুমের নামাজে জানাজা বাদ যোহর নিশ্চিতপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।জানাজার পূর্বে কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ হতে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও কাজিপুর থানার অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ সমরে অংশ নেন। যুদ্ধ পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর থানা কমান্ডের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, এবং স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ।

জনপ্রিয়

কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আর নেই

প্রকাশের সময় : ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬