
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খায়রুজ্জামান।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
















