কাজিপুরে (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সুন্দরভাবে উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১১ মার্চ) বেলা সাড়ে এগারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে দিবস দুটি পালনের লক্ষ্যে নানা বিষয়ে আলোচনায় অংশ নেন কাজিপুর থানার অফিসার ইন চার্জ(তদন্ত) আবু সাঈদ, কৃষি অফিসার শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল, সহকারি অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু।
সভায় দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কর্মসূচির আলোকে দিবস দুটি পালনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিবস দুটি পালনে বিভিন্ন বিষয়ে কমিটি, উপকমিটি গঠনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়।