, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাজিপুরে ক্যাবের উদ্যোগে  বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি ও প্রতিবাদ সভা    কাজিপুরে চরাঞ্চলে ফসলি জমিতে বাংলা ড্রেজার : প্রতিবাদে মানববন্ধন কাজিপুরে ৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১, মোবাইল কোর্টে কারাদন্ড ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজিপুরে গণহত্যা ও ২৬ মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা সোনামুখী ইউনিয়নে ১৮৫৫ উপকারভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ কাজিপুরে যমুনা ব্যাংক শাখা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কাজিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধুনটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

কাজিপুরে ৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১, মোবাইল কোর্টে কারাদন্ড

  • প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে
  • ১১০ পড়া হয়েছে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে মো. জহুরুল ইসলাম (৩৪) কে আটক করা হয়।
এ সময় তাকে ইয়াবা সেবনরত অবস্থায় ধরা হয় এবং তার লুঙ্গির কোঁচা থেকে আরও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারা ভঙ্গের অপরাধে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

রাতেই দণ্ডপ্রাপ্ত আসামিকে কাজিপুর থানায় হাজতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরদিন সকালে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে ৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১, মোবাইল কোর্টে কারাদন্ড

প্রকাশের সময় : ১৬ ঘন্টা আগে