, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা সরকারি চাল জব্দ-আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল জব্দ ও একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

৬ মে মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে অবস্থিত একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সরকার সাবু’কে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা কামারদহ গ্রামের সাকোয়াত হোসেনের পুত্র দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শাহাবুল ইসলাম সরকার সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তার গুদামে মজুত করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

এসময় অভিযান চালিয়ে ১১৯ বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের বেশকিছু খালি বস্তা জব্দ করেন তারা। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার দায়ে গুদাম মালিক শাহাবুল ইসলাম সরকার সাবু’কে আটক করা হয়। জব্দকৃত চাল বর্তমানে উপজেলা সরকারি খাদ্য গুদামে রাখা হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত চালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা সরকারি চাল জব্দ-আটক ১

প্রকাশের সময় : ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫