, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ

ছিনতাইকারীদের হাতে নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবন হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ৬ মে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বিক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

পৌর শহরের নিউটন প্রিপারেটরী স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে মানববন্ধনে অংশ নেয়। এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়। এ মানববন্ধনে জেলার শিক্ষার্থী, ছাত্র সংগঠনসহ সর্বস্তরের মানুষরা অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এ্যাড. আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, নিউটন প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার, শিক্ষার্থী মুহিদ মিয়াসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, সামপ্রতিক সময়ে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রায়ই খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা আরও বলেন, জীবনের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। সেইসাথে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন।

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সড়ক অবরোধ

প্রকাশের সময় : ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫