, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

গাজীপুরের কালীগঞ্জে ২২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ১

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ রাজ্জাক শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বক্তারপুর ইউনিয়নাধীন বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশ বক্তারপুর সাকিনস্থ বাতেন দর্জির ছেলে জনৈক সাইফুল ইসলামের মালিকানাধীন সাজিদ স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চালায়। পুলিশ রাস্তায় ছোট দেউলিয়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে মো. রাজ্জাক শেখকে তল্লাশী করে তার নিকট থেকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় নিয়ে আসে।

পরে গত ৮ মে রাতে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার নং ৭(৫)২৫। শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

গাজীপুরের কালীগঞ্জে ২২ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ১

প্রকাশের সময় : ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫