, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া ধুনটে বিএনপির মামলায় আ,লীগ ও সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পীরহাটি গ্রামের মৃত করম আলী মুন্সির ছেলে শফিকুল ইসলাম (৫৭) এবং মথুরাপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও অলোয়া গ্রামের মৃত ওসমান হাজীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।

জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা  সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এসময় হামলাকারীরা কর্মীসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে। এঘটনায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখ করে সহ আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামী লীগ ও সেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া ধুনটে বিএনপির মামলায় আ,লীগ ও সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫