, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

“সৌরভে গৌরবে চালিতাডাঙ্গা ইউনিয়ন”গ্রন্থের মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ২১৪ পড়া হয়েছে

কাজিপুর প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে প্রথিতযশা লেখক কাজিপুর পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার জুয়েল সম্পাদিত” সৌরভে গৌরবে চালিতাডাঙ্গা ইউনিয়ন” ২৩ তম গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।১৬ মে(শুক্রবার) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজিপুর পাবলিক লাইব্রেরী কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে কাজিপুর পাবলিক লাইব্রেরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। মোড়ক উন্মোচন করেন কাজিপুরের কৃতি সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালক আনোয়রুল ইসলাম। বইটি সম্পর্কে আলোকপাত করেন বিশেষ অতিথি কাজিপুরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম। বক্তব্য রাখেন ধুনট সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক কাজিপুরে কৃতি সন্তান আব্দুল মান্নান, এডাব এর সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আতিকুর রহমান, শিমুলদাউর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ।বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজিপুর পুজা উদযাপন কমিটির আহবায়ক বাবু পরিমল কুমার তরফদারের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কাজিপুর পাবলিক লাইব্রেরীর কোষাধ্যক্ষ শিক্ষক – সাংবাদিক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির -২ কাজিপুর জোনাল অফিস ডিজিএম মাইদুল ইসলাম, কাজিপুর পাবলিক লাইব্রেরীর সদস্য রোকনুজ্জামান রাসেল, গোলাম কিবরিয়া খান মানিক, আব্দুস সোবহান চান, আব্দুল্লাহ আল মামুন তালুকদার, বীরমুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন পেশাজীবি মানুষ।

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

“সৌরভে গৌরবে চালিতাডাঙ্গা ইউনিয়ন”গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশের সময় : ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫