, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের তারাকান্দায় কেন্দ্র পরিবর্তনের দাবীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ময়মনসিংহের তারাকান্দা ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে এইচএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মানববন্ধন ও রাস্তা অবরোধ করা হয়।

আজ রবিবার বেলা সাড়ে ১০ টার দিকে সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল আকারে বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ গিয়ে ময়মনসিংহ টু শেরপুর সড়কে মানববন্ধন নিয়ে রাস্তায় বসে পড়ে অবরোধ করে। এ সময় শিক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকে।

খবর পেয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান ঘটনাস্থল গিয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেই। শিক্ষার্থীদের দাবি গুলো ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করে সমাধান করবেন বলে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলেজের সাবেক জিবি সদস্য আসাদুল হক মন্ডল।

এ ব্যাপারে ছাত্রছাত্রীরা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, বিগত দিনে উপকেন্দ্র হিসেবে তালদিঘী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হত। এবার নতুন করে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে চরম খুব বিরাজ করছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

ময়মনসিংহের তারাকান্দায় কেন্দ্র পরিবর্তনের দাবীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের সময় : ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫