, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়া ধুনটে ককটেল হামলা মামলায় আ,লীগ কর্মী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় সাইফুল ইসলাম খোকা (৫৫) নামের  আওয়ামী লীগের কর্মী  গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার দিবাগত রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম খোকা ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ও ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ ভাবে উপস্থিত হয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ১৯ ফেব্রুয়ারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন যুবদল নেতা রিপন শেখ। ওই মামলার অজ্ঞাত আসামী হিসেবে সাইফুল ইসলাম খোকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে আসামিকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়া ধুনটে ককটেল হামলা মামলায় আ,লীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫