, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের চমক

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ পদে জামায়াতের প্রার্থী এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি প্রার্থীর জয়লাভ। গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনের নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী জয়লাভ করেছেন।

এ নির্বাচনে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আলহাজ্ব মোঃ শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু) এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান বিজয় লাভ করেছেন। অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেল সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে।

তাদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক পদে মোঃ কামরুল হাসান রাসেল, অডিটর পদে রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা পদে আজিজা আক্তার, সদস্য পদে মোঃ আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও আলহাজ্ব মোঃ শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন। নির্বাচনের এ ফলাফল গাজীপুর আইন অঙ্গনে দুই দলের মধ্যে শক্তিশালী অবস্থানের প্রতিচ্ছবি বলেও মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতের চমক

প্রকাশের সময় : ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫